1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই গুদামে ২৮৮ বস্তা সার মজুত: মাগুরায় ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানার মুখে নীলফামারীতে কেমিক্যালযুক্ত শিশুখাদ্য কারখানা জব্দ: জরিমানা ও পৌনে ৬ লাখ টাকার পণ্য ধ্বংস আবারও আড়াই দিনে টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় ‘লংমার্চের গাড়ি কি পানিতে নাকি তেলে চলে?’: বিরোধী দলকে শামা ওবায়েদের প্রশ্ন ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল: পিষে টেনে নিয়ে গেল ২০০ মিটার, নিহত ২ ৫৭ বছরের আইনি লড়াইয়ের অবসান: ফরিদপুরে ঢোল পিটিয়ে জমি ফেরত দিলেন আদালত ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ফরিদপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০, তিনদিনে দুই জনের মৃত্যু ৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির ৩টি জাতীয় পদক জয়, ইতালিতে যাওয়ার সুযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View
ফিবোনাচ্চি STEM অলিম্পিয়াড ২০২৬-এ ৩টি পদক হাতে সোনারগাঁও ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’-এর বিজয়ী সদস্য ও শিক্ষকবৃন্দ।
ফিবোনাচ্চি অলিম্পিয়াড ২০২৬-এ বিজয়ী সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্ভাবক ও রোবটিক্স দল।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি জাতীয় পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’-এর শিক্ষার্থীরা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৫৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এ গৌরব অর্জন করে। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য মূল ‘আন্তর্জাতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল সোনারগাঁও ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় ‘ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগে রৌপ্য পদক অর্জন করেছে ‘StingRay Hunter-X’ দল। সিই ও এমই বিভাগের শিক্ষার্থীদের তৈরি এই দলটি পানির নিচে স্বয়ংক্রিয় উদ্ধারকাজ ও অনুসন্ধানের উদ্দেশ্যে তৈরি ‘Autonomous Underwater Robot’ প্রদর্শনী করে এ পদক জয় করে। অন্যদিকে ল্যান্ডমাইন শনাক্ত ও তা নিষ্ক্রিয়করণের উপযোগী রোবটিক প্রকল্প উপস্থাপন করে ‘রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে ‘SU Astro Nova’ দল। এ ছাড়া প্লাস্টিক দূষণ প্রতিরোধে ‘Reverse Vending System’ প্রজেক্টের জন্য ‘গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছে ‘Robo Vend PRS’ দল।

উল্লেখ্য, ‘এসইউ ইনোভেশন হাব’-এর সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গত এক বছরে ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখেছে। মেকানিক্যাল, ইইই এবং বেসিক সায়েন্স বিভাগের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের তত্ত্বাবধানে পরিচালিত এই ইনোভেশন হাবে বর্তমানে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাঁচটি উন্নত রোবট রয়েছে। পাশাপাশি দলটি আন্তর্জাতিক মার্স রোভার প্রতিযোগিতার নতুন সংস্করণের জন্যও প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT