1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সকালে খালি পেটে জিরা পানি পানের যত উপকারিতা মেহেরপুরে পরীক্ষার নক্লের ভিডিও করায় সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরের কোনাবাড়ীতে জরুরি রক্ষণাবেক্ষণ: আজ সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সংকেত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি রোনালদোর দারুণ গোলে জয়রথ অব্যাহত আল নাসরের, শীর্ষে থেকে উড়ছে দল

নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
রাতে দুর্ঘটনাকবলিত সড়কে ভেঙে চুরমার হয়ে পড়ে থাকা মোটরসাইকেল ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান।
মিরসরাইয়ে দ্রুতগতির লরির ধাক্কায় নতুন মোটরসাইকেলসহ প্রাণ হারান দুই বন্ধু। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নতুন মোটরসাইকেল কিনে আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। পথেই দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই তরুণ—তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরির পাশাপাশি দুজন একসাথে পড়াশোনা করতেন।

স্বজনরা জানান, শুক্রবার রাতে নতুন মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বন্ধু ওমরকে নিয়ে বারইয়ারহাট বাজারে যান শুভ। বাইক কিনে সেখান থেকে তারা হাসিমুখে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু পথিমধ্যে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শুভ। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় ওমরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT