1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
ছবিঃ সংগৃহীত

গত আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাঠে নামা হয়নি তাঁর। এবারের আসরের মিনি নিলামে নাম লেখাননি বাংলাদেশি এই বাঁহাতি পেসার।

ক্রিকইনফো আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা থেকেই জানা গেছে, আসন্ন আসরের নিলামে নেই মোস্তাফিজুর রহমান।

এ বছরের শুরুতে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে বেশ আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

ওই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ; শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন পেসার নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাঁকে নিয়ে বেশ আলোচনা ছিল। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি, বরং পূর্বসূরির দেখানো পথেই হেঁটেছেন।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁরা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫টি জায়গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT