1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া

সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View
ছবিঃ সংগৃহীত

দেশের সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই মামলার আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নিচ্ছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। অপহরণের এই ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক মো. ইব্রাহিমকেও অপহরণ করা হয়েছিল। ঘটনার তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের মরদেহ ভেসে ওঠে এবং পরদিন উদ্ধার করা হয় আরও একটি মরদেহ। নজরুল ইসলাম, চন্দন সরকার ও ইব্রাহিম ছাড়া হত্যাকাণ্ডের শিকার অপর চারজন হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।

এই চাঞ্চল্যকর হত্যা মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে র‍্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানা এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত।

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। পরবর্তী সময়ে হাইকোর্ট ১৫ জন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন এবং অপর ১১ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া নয় আসামির দণ্ডও বহাল রাখা হয়। পরবর্তীতে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন দণ্ডিত ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT