1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার

নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানিতে আসামিদের দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির লোমহর্ষক ও ভয়াবহ বিবরণ আদালতে তুলে ধরা হয়েছে। আসামিদের জবানবন্দি এবং মরদেহের সুরতহাল প্রতিবেদনের তথ্যের মধ্যে শতভাগ মিল থাকায় হাইকোর্টের দেওয়া সাজা আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)।

আজ বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার শুনানি শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি মামলার বিভিন্ন দিক এবং আসামিদের জবানবন্দির চাঞ্চল্যকর তথ্যগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন প্রসঙ্গে অনীক আর হক জানান, এই মামলায় হাইকোর্ট ১৫ জন আসামিকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং আরও ৯ জনকে ১০ বছর ও ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আজকের শুনানিতে প্রথমে হাইকোর্টের রায়ের কিছু অংশ পড়ে শোনানো হয়, যেখানে হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল তা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার সময় কোনো প্রত্যক্ষদর্শী (আই-উইটনেস) ছিলেন না। ফলে পুরো মামলাটি মূলত আসামিদের দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। আজ আদালতে সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দির অংশবিশেষ পড়ে শোনানো হয়েছে। তবে সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দিটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।

আসামিদের জবানবন্দির ভয়াবহতার কথা উল্লেখ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, আসামিরা অত্যন্ত সাবলীলভাবে পুরো হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন, ‘হ্যাঁ, পাঁচজনকে ধরেছিলাম। আরও দুজন রাস্তায় আমাদের ওদের ধরতে দেখে চিৎকার করছিল, তাই ওদেরকেও নিয়ে নিয়েছি।’ পরবর্তীতে তৎকালীন অধিনায়ক (সিও) তারেক সাঈদ নির্দেশ দেন, ‘সাতজনকেই গুম করে ফেলো।’ নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানোর পর তারা জানান যে সাতজনকে মেরে ফেলা হয়েছে এবং এরপর তারা স্বাভাবিক নিয়মে খাওয়া-দাওয়াও করেন।

অনীক আর হক বলেন, পুরো ঘটনাটি শুনলে মনে হবে যেন কোনো সিনেমার পাতা থেকে উঠে এসেছে। কিন্তু এই কথাগুলো আসামিরা নিজেরাই জবানবন্দিতে বলেছেন এবং প্রত্যেকের বক্তব্য একজনের সঙ্গে আরেকজনের হুবহু মিলে যাচ্ছে।

মৃত্যু নিশ্চিত ও লাশ গুমের নৃশংস কৌশল জবানবন্দির বরাত দিয়ে তিনি আরও জানান, আসামিরা প্রথমে পলিথিন বেঁধে ভুক্তভোগীদের মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে ট্রলারে করে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলার সময় লাশগুলো যাতে পানিতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত (পোচ দিয়ে পেট চিরে) করা হয়। সুরতহাল (ইনকোয়েস্ট) প্রতিবেদনের সাক্ষীদের বক্তব্যের সঙ্গেও আসামিদের এই বর্ণনার শতভাগ মিল পাওয়া গেছে।

অর্থ লেনদেন ও ‘গডফাদার’-এর ভূমিকা সাক্ষ্য ও জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলেও জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

হত্যাকাণ্ডের নেপথ্যের নির্দেশদাতার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছুর পেছনে একজন “গডফাদার” মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ছিলেন, যাঁর বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলছে। তারেক সাঈদ নিজেই জবানবন্দিতে বলেছেন যে তাঁর প্রথম নির্দেশ এবং অনুমতি ছাড়া র‍্যাব তখন কোনো কিছুই করত না।’

সবশেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, হাইকোর্ট অত্যন্ত নিখুঁতভাবে ও বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের প্রাপ্য শাস্তি দিয়েছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যেকোনো সুস্থ মানুষই এই আসামিদের জন্য একই শাস্তি কামনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT