1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

বউয়ের কথায় ছেলে ওঠবস করলেই সমস্যা: আলিয়ার শাশুড়ি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪০১ Time View

রণবীরের বিয়ের পর কেমন যাচ্ছে কাপুর পরিবার। পারিবারিক বন্ধন কি আলগা হয়ে গেছে নাকি আরও দৃঢ় করেছেন আলিয়া। এসব প্রশ্ন তাদের ভক্তদের মুখে মুখে।

এর জবাব দিয়েছেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। তিনি সদাই পুত্রবধূ আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ।

বর্ষীয়ান অভিনেত্রী মনে করেন, ছেলের দোষেই খারাপ হয় শাশুড়ি-বউমার সমীকরণ। বিষয়টি ব্যাখ্যাও করেছেন তিনি। তার মতে, ছেলে বউয়ের কথায় ওঠবস করলেই শুরু সমস্যা। দুদিকেই সমান গুরুত্ব দেবেন একজন বুদ্ধিমান পুরুষ।

নীতু বলেন, ছেলেরা মাকে খুব ভালোবাসে। তার পর আচমকা বউয়ের কথায় ওঠবস করলে মায়ের সমস্যা হয়। মা এবং বৌকে সমান গুরুত্ব দিলেই সমস্যা হয় না।

রণবীর কি তবে নীতুর ফর্মুলা মেনেই চলছেন? হেসে নীতুর উত্তর, আমার কোনো সমস্যা হচ্ছে না। কারণ আমার ছেলে বুদ্ধিমান। ও আমাদের সমানভাবে ভালোবাসে। ও মা-মা করে না। পাঁচ দিনে একবার ফোন করে খোঁজ নিলেই আমি খুশি।

বৌমা আলিয়া প্রসঙ্গে নীতু বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন, আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে। আমি বলি, আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক যেমন ছিল, তেমনই হবে। ও খুবই ভালো মেয়ে। ওর মনটা খুব সুন্দর, নিষ্পাপ।

অনেক দিন পর ফের অভিনয় করছেন নীতু। ধর্ম প্রোডাকশনের ‘যুগ যুগ জিও’তে অনিল কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। ২৪ মে মুক্তি পাবে ছবিটি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT