1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

মায়ানমার থেকে ২৪ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩০ Time View
টেকনাফ জেটিঘাটে বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে ফেরত আসা ২৪ জেলে
নাফ নদী দিয়ে দেশে ফিরিয়ে আনার পর টেকনাফ জেটিঘাটে ফেরত আসা বাংলাদেশি ২৪ জন জেলে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রমের দায়ে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) নাফ নদীর শূন্যলাইন এলাকায় বিজিবির প্রতিনিধিদলের মাধ্যমে ২৪ জেলেকে আরাকান আর্মির হাত থেকে গ্রহণ করা হয়। পরবর্তীতে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সব আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পথভুলে সীমান্ত অতিক্রম করে মায়ানমার জলসীমায় প্রবেশ করেন তারা। সে সময় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের পরিবারের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবির কার্যকর সমন্বয় ও ধারাবাহিক যোগাযোগের ফলেই এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম দায়িত্ব। পেশাদারিত্ব ও সঠিক সমন্বয়ের মাধ্যমেই আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT