1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘটনাস্থল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত কনটেন্ট ক্রিয়েটর শাওন মিয়ার দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই হাত ছেড়ে চলন্ত মোটরসাইকেল চালিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে গিয়ে শাওন মিয়া (৩১) নামের এক কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া বগুড়ার মোকামতলা উপজেলার দাড়ি দহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরে ফেসবুকে কনটেন্ট মেকিং শুরু করেছিলেন। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাত্র পাঁচ মাস আগে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন নিয়মিত স্টান্ট ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। সোমবার সকালেও চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ঝুঁকিপূর্ণ ভঙ্গিতে ভিডিও তৈরি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT