1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধনকালে মাছচাষিদের খুব শিগগিরই ‘কৃষি কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন তিনি। দেশের মৎস্যসম্পদ বাড়াতে পর্যায়ক্রমে জলাশয়ে পোনা অবমুক্তকরণ এবং জেলেদের সামাজিক সুরক্ষায় নিবন্ধন কার্যক্রম অব্যাহতের কথাও জানান প্রধানমন্ত্রী।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

মাছচাষিদের দ্রুততম সময়ে ‘কৃষি কার্ড’-এর আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১৬ লাখ নারীসহ প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। পরিকল্পিত ও সঠিক পদক্ষেপ নিলে মৎস্য খাতে কর্মসংস্থানের আরও বিশাল সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিংড়িসহ বিভিন্ন মাছ বিদেশে রপ্তানি করে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে। মৎস্যসম্পদ আরও বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT