1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে ‘থানা হেফাজতে থাকা’ সেই আলোচিত হাতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন না এলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে নামিবিয়া জমি হারিয়ে দিনমজুরি, ভুলতে বসা মাতৃভাষা: উত্তরাঞ্চলে ওঁরাও জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার লড়াই মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আশঙ্কাজনক ২ সহ আহত ৪ সালমান শাহ হত্যা মামলা: চিত্রশিল্পী ডনকে কারাগারে আটক রাখার আবেদন সিআইডির ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’: গণপূর্তমন্ত্রী কানাডায় দাবানলের তাণ্ডব: ধ্বংস বহু বাড়িঘর, ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ চাঁদপুরে সফল অস্ত্রোপচার: নারীর পেট থেকে বের হলো প্রায় সাড়ে ৬ কেজি ওজনের টিউমার বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা!

মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আশঙ্কাজনক ২ সহ আহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
মগবাজার ওয়্যারলেস মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে রমনা থানা পুলিশ ও উৎসুক জনতার ভিড়।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

রাজধানীর মগবাজারে বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের ধাক্কায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। রোববার রাত সাড় ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালিবাগগামী একটি কাভার্ডভ্যান মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় যানটি একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে যানগুলোতে থাকা অন্তত ৫ জন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘাতক কাভার্ডভ্যান ও দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT