1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়?

সালমান শাহ হত্যা মামলা: চিত্রশিল্পী ডনকে কারাগারে আটক রাখার আবেদন সিআইডির

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১৯ Time View
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অভিনেতা আশরাফুল হক ডনকে পুলিশ প্রহরায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে সিআইডি। রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিআইডি তদন্ত কর্মকর্তা এই আবেদন জানান।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রমনা থানায় করা এ হত্যা মামলার তদন্ত তদারকি করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কারাগারে পাঠানোর আবেদনে উল্লেখ করা হয়, আসামি আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এই অবস্থায় তিনি জামিনে মুক্তি পেলে পুনরায় আত্মগোপন করতে পারেন, যা চলমান তদন্ত কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তাই তদন্তের স্বার্থে ডনের জামিনের বিরোধিতা করে তাকে জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন মৃত্যুর আসল কারণ নিয়ে জল্পনা-কল্পনা চলার পর সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT