1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে ফুটবল খেলা শুরু করবে বাংলাদেশ নারী দল! ফরিদপুরের শিশু হত্যা: ধর্ষণের অভিযোগ পরিবারের আটক ২ পুলিশ কোনো গোষ্ঠীর লাঠিয়াল হবে না, থাকবে দুর্নীতিতে জিরো টলারেন্স’: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ট্রাম্পের নতুন হামলা নির্দেশ, উত্তপ্ত মধ্যপ্রাচ্য ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পলায়ন: পরকীয়ার অভিযোগে দেবর-ভাবি আটক! বগুড়ার শেরপুরে চাঞ্চল্য: একই দিনে দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের অনশন! আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২: পানি বন্দি প্রায় দুই লাখ মানুষ পাঁচ বছর ধরে মর্গে আটকে আছে ভারতীয় প্রবীরের লাশ- অনিশ্চিত শেষযাত্রা গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশের সাথে দ্রুত আলোচনার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির চাপের মুখে নতি: ফিফার বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পলায়ন: পরকীয়ার অভিযোগে দেবর-ভাবি আটক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে দেবর ও ভাবিকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গায় পরকীয়া প্রেমের টানে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন দেবর ও ভাবিকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছে এলাকবাসী।

শনিবার (১ আগস্ট) জেলার নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া (পুখুরিয়া ব্রিজ এলাকা) থেকে পুলিশ তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আটক যুবকের নাম হৃদয় মুন্সি। তিনি ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সজিব মুন্সির ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সজিব মুন্সির স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই হৃদয়ের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার তারা দুজন গোপীনাথপুরের বাড়ি থেকে গোপনে আত্মগোপনের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে নগরকান্দার যদুরদিয়া এলাকায় পৌঁছালে তাদের আচার-আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা জিজ্ঞাসাবাদ করলে তাদের পরকীয়া ও পলায়নের বিষয়টি সামনে আসে। এতে উত্তেজিত জনতা পুখুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ নারী ও যুবককে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল সামদানী আজাদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT