1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর শহরের মুজিব সড়ক ধুলামুক্ত করা এবং নগরীর সরকারি পুকুরগুলো খনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পরিবেশ উন্নয়ন ফোরাম।

সোমবার (২২ জুন) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মুজিব সড়কে দীর্ঘদিন ধরে ধুলাবালুর সমস্যা রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ধুলার কারণে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সড়কটিকে ধুলামুক্ত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ফরিদপুর শহরের সরকারি পুকুরগুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেক পুকুর ভরাট ও দখলের ঝুঁকিতে রয়েছে। এসব জলাধার পুনঃখনন, সংস্কার ও সংরক্ষণ করা হলে শহরের পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

তারা বলেন, একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুজনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক হাসানুজ্জামান, সুজনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সনাকের সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমিন, সুজনের সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মনোয়ারা বেগমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুজন ও পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নগরীর পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT