1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কর্মপরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে বড় লক্ষ্যমাত্রা আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী প্রস্তাবিত বাজেটে সিগারেটের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্কের উদ্যোগ মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১ নববধূ সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন বাজেটে আসতে পারে নতুন করনীতি, ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কিনতে লাগতে পারে টিআইএন গন্ধর্বপুর প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হবে: মির্জা ফখরুল ছয় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন জনবল সংকটে ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর, অচল আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, সুনামি সতর্কতায় এশিয়ার কয়েকটি দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি প্রদেশের কাছে সমুদ্র এলাকায়।

ভূমিকম্পের পর একের পর এক আফটারশক অনুভূত হয়েছে। ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কয়েকটির মাত্রা ৬-এর বেশি ছিল।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলে ১ মিটার (প্রায় ৩ ফুট) পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্টও ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT