1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

আইসিসিতে অনুপ্রবেশের চেষ্টাকারী রুশ গুপ্তচর আটক

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪২৭ Time View

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অনুপ্রবেশের চেষ্টায় এক রুশ গুপ্তচরকে আটক করা হয়েছে।

শুক্রবার নেদারল্যান্ডসের গোয়েন্দা সংস্থা জানিয়েছে— ওই রুশ ব্যক্তি ব্রাজিলের নাগরিক বলে মিথ্যা পরিচয় দিয়ে আইসিসিতে ইন্টার্নশিপ পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

আটক রুশ ব্যক্তির নাম সেরগেই ভ্লাদিমিরোভিচ চেরকারসভ (৩৬)। তিনি রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে। যুদ্ধাপরাধ আদালতের ভেতরের খবর পেতে এপ্রিলে তিনি নেদারল্যান্ডস আসেন। তিনি মনে করেছিলেন, আইসিসিতে অনুপ্রবেশ করতে পেরেছেন সফলভাবে। এ ক্ষেত্রে তিনি ভিক্টর মুলার ফেরেইরা (৩৩) নামের ব্রাজিলের নাগরিক হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করেন। তবে, তার বিষয়ে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা আগেই সতর্ক হয়ে যান। ইন্টার্নশিপের জন্য আসার পর তাকে ডাচ অভিবাসন কর্মকর্তারা আটক করেন এবং ব্রাজিল ফেরত পাঠান। এতে তার কয়েক বছরের প্রস্তুতি ব্যর্থ হয়।

চেরকাসভকে এমন সময়ে আটক করা হয়েছে, যখন আইসিসি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে শুরু করেছে। চেরকাসভ অনুপ্রবেশে সফল হলে আদালতের ইমেইল ব্যবস্থায় প্রবেশ এবং বিভিন্ন নথি প্রতিলিপি, কারসাজি বা ধ্বংস করার সুযোগ পেতে পারতেন।

ডাচ গোয়েন্দা সংস্থার মহাপরিচালক এরকি আকেরবুম বলেন, এটি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে, রুশরা কী করতে চাইছে। তারা অবৈধভাবে আইসিসির ভেতর থেকে তথ্য পেতে চাইছে। আমরা এটিকে উচ্চপর্যায়ের হুমকি হিসেবে দেখছি।

ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, চেরকাসভকে এখন ব্রাজিলের আদালতের প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে। এ বিষয়ে ব্রাজিল কর্তৃপক্ষের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT