1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত ওই আলোচনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক—এ নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।

রোববার (১২ এপ্রিল) ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, “ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। ওরা না ফিরলেও আমার কোনো সমস্যা নেই।”

ফ্লোরিডা থেকে ফেরার পর জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলট বর্তমানে সুস্থ আছেন। তার ভাষায়, “তাদের স্বাস্থ্য ভালো, আমরা তাদের নিয়ে গর্বিত।”

ট্রাম্প অভিযোগ করেন, চলতি মাসের শুরুতে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই ঘটনায় দুই ক্রু সদস্য নিখোঁজ হন, পরে একজনকে উদ্ধার করা হয় এবং আরেকজনকে পাহাড়ি এলাকা থেকে পাওয়া যায়।

এ সময় তিনি আবারও দাবি করেন, ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ট্রাম্প বলেন, “ইরান এখনও পারমাণবিক বোমা চায়, কিন্তু তাদের তা তৈরি করতে দেওয়া হবে না।”

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আলোচনায় দুই পক্ষ প্রায় চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে কঠোর শর্ত, নীতি পরিবর্তন এবং নিষেধাজ্ঞার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT