1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ইরানে সংঘর্ষ: খামেনি নিহত, অজানা ভবিষ্যৎ! কে হবেন উত্তরসূরি ?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৪১ Time View

ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযানের প্রক্রিয়া চলবে।

এই হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, যা ইরানের রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে। এছাড়া ইসরায়েল দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং আইআরজিসি’র প্রধানও হামলায় নিহত হয়েছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ অভিযানে অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে।

খামেনির মৃত্যুতে এখন প্রশ্ন উঠেছে, কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেশটির এই পদে নতুন নেতা নির্বাচন করে থাকে ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ নামে ৮৮ সদস্যের বিশেষজ্ঞমণ্ডলী। এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন হয় প্রতি আট বছর অন্তর, তবে প্রার্থীদের অনুমোদন দেয় ‘গার্ডিয়ান কাউন্সিল’, যার সদস্যদের নিয়োগ সরাসরি বা পরোক্ষভাবে করে বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার পর দেশের ভবিষ্যত নেতৃত্ব কে ধারণ করবেন তা এখন অজানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT