1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

বুধবার সন্ধ্যায় শহরের ময়েজ মঞ্জিলে তাঁর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাজুসের নেতৃবৃন্দ। সভার শেষে সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সভায় উপস্থিত নেতারা চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে ফরিদপুর-৩ আসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। জবাবে সংসদ সদস্যও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া, সভায় স্বর্ণকার পট্টিতে নিয়মিত পুলিশি টহল আরও জোরদারের আহ্বান জানায় বাজুস। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন সংসদ সদস্য।

সভায় ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেবারিয়া স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাজুস জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এবং সভাপতিত্ব করেন সভাপতি নন্দকুমার বড়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বাবুরাম কর্মকার, গৌরাঙ্গ কর্মকার, সুবোধ দে, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, তাপস দত্ত, দীপক আঢ্য, সঞ্জয় কর্মকার, পলাশ দত্ত, পলাশ পাল, মানিক দত্ত, শ্যামচরণ কর্মকার, নিমাই বকশি, বলাই দাস, রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT