1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: ৩ জন গ্রেফতার

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩০০ Time View

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে এক চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। রবিবার (১৭ আগস্ট) আসামী ছিনিয়ে নেয়ার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওসমান শেখের ছেলে জামিরুল ইসলাম, সৈয়দ আ. রাজ্জাকের ছেলে আব্দুল করিম এবং মৃত রতন শেখের ছেলে লিটন শিকদার। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতপরিচয়ে ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একটি চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেফতারের জন্য মাঝিরগাতীতে অভিযান চালিয়ে কাঁচা বাজার এলাকা থেকে তৈয়ব মুন্সি (২৬) নামের এক আসামিকে আটক করা হয়। তবে গ্রেফতারের পরপরই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির নেতৃত্বে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

এসময় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ (৪৫), এসআই আহম্মদ আলী (৩৫) ও কনস্টেবল ইব্রাহিম (৩৫) আহত হন। তাদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই ওসি এইচ এম শাহীনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল রাতে অভিযান চালায়। এতে জামিরুল ইসলাম, আব্দুল করিম এবং লিটন শিকদারকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT