1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ‘ভিউ বাণিজ্য’: মানহীন কনটেন্টে অতিষ্ঠ স্থানীয়রা, প্রয়োজন দায়বদ্ধতা শেষ হলো এক মহাকাব্যের: আলবিসেলেস্তে জার্সিতে মেসির বিদায় ও অনন্য রেকর্ড আজানের পর গুনাহ মাফের বিশেষ দোয়া: হাদিসের আলোকে আমল নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২, নিখোঁজ চার হাজারের বেশি ‘লেক অন্টারিও’-র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের ১০ টাকার নিচেই থাকবে রূপপুরের বিদ্যুতের দাম, নভেম্বরেই বাণিজ্যিক উৎপাদন নতুন জাতীয় বেতনকাঠামো: বেতন বাড়ছে ধাপে ধাপে, যুক্ত হলো নতুন ভাতা সীমিত সামর্থ্যে এসএসসিতে জিপিএ-৫: স্বপ্ন থাকলেও খরচের চিন্তায় অদম্য রেখা গুগল সার্চে নিজের পরিচয় তুলে ধরতে ‘পিপল কার্ড’ তৈরির উপায় ইস্তাম্বুলে মক্কা চুক্তির কৌশল ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক আজ

গোয়ালন্দের শিক্ষার্থী রিপন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল নড়াইলে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View
র‍্যাব-এর হাতে গ্রেপ্তারকৃত গোয়ালন্দের শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার
গোয়ালন্দঘাট থানার রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। — ছবি: সংগৃহীত

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব যেকোনো অপরাধ কঠোরভাবে দমনের চেষ্টা করছে।

২। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ও হত্যা, ধর্ষণ, অপহরনসহ যে কোন অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ৩০/০৮/২০২৬ তারিখ বিকাল ১৭.২০ ঘটিকায় গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-৬ এর সহযোগিতায় নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

৩। উক্ত অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দঘাটে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক জামাল পত্তনদার (৪৫), পিতা- হোসেন পত্তনদার, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী’কে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি ও নিবিড় নজরদারির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।

৪। প্রকাশ থাকে যে, গত ০৬/০৯/২০১৪ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় আসামি জামাল পত্তনদার গুলি করে শিক্ষার্থী রিপন মন্ডলকে হত্যা করে। উক্ত হত্যার ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। বিচারকার্য পরিচালনা শেষে গত ০৬/০৮/২০২৩ তারিখে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ী উক্ত মামলায় ঘাতক জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় প্রদানের সময় থেকেই মৃত্যুদণ্ড এড়াতে ঘাতক জামাল পত্তনদার দীর্ঘদিন ভারতে পলাতক ছিল।

৫। সাজা এড়াতে ভারতে পালিয়ে যাওয়া আসামি জামাল পত্তনদারকে গত ১০/০৮/২০২৫ তারিখে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে গ্রেফতার করে। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর সে জামিনে মুক্তি পেয়ে আনুমানিক দুই মাস পূর্বে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।

৬। বাংলাদেশে প্রবেশের পর র‌্যাব ঘাতক জামাল পত্তনদার-এর ওপর বিশেষ নজরদারি শুরু করে। পরবর্তীতে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সে পুনরায় কন্ট্রাক্ট কিলিং মিশনে অংশগ্রহণ করে হত্যাকাণ্ড শেষে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গোপন নজরদারি জোরদার করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে নগদ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৭। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ঘাতক জামাল পত্তনদার এই হত্যা মামলা ছাড়াও ০২টি অস্ত্র, ০২টি মাদক, ০১টি ডাকাতির প্রস্তুতি এবং ০১টি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT