1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

শাহরুখ খানের আলোচিত সেই ছবির নাম প্রকাশ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪০৬ Time View

বলিউড বাদশা শাহরুখ খানের শেষবার পর্দায় দেখা গিয়েছিল ফ্যান ছবিতে। মাঝে চার-চারটি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। এতদিনে ‘বাদশা’-ভক্তদের জন্য এলো নতুন সুখবর।

তামিল পরিচালক আতলি কুমারের পরিচালনায় একটি ছবিতে শাহরুখ অভিনয় করছেন, সে কথা এত দিনে সবারই জানা। তবে ছবির নামটি ছিল আড়ালে। শোনা যাচ্ছিল, ছবির নাম ‘লায়ন।’ তবে নিশ্চিত খবর ছিল না সেটি। মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক থেকে নায়ক সবাই। অবশেষে সব জল্পনার অবসান। জানা গেল শাহরুখের নতুন ছবির নাম।

সূত্র বলছে, আতলি পরিচালিত এই নতুন ছবির নাম ‘জাওয়ান’। তার হাত ধরেই বলিউড পেতে চলেছে আরেকটি নতুন জুটি। শাহরুখ খান-নয়নতারা। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির প্রথম ট্রেলার। তবে এখনো কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।

বলিউডে কানাঘুষা বলছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে নায়ককে। বাবা ও ছেলের চরিত্রে। তার জন্য প্রস্থেটিক মেকআপে দেখা যেতে পারে শাহরুখকে।

বছর চারেক আগে ‘ফ্যান’ ছবির পর থেকেই নিজেকে বড়পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন ‘বাদশা’। মাঝে ছেলে আরিয়ানকে নিয়ে কম দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়নি তাকে! আরিয়ান ঘরে ফেরার পরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন।

এবার নিজের ছবির কাজে মন দিয়েছেন অভিনেতা। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে কিং খান অভিনীত ‘পাঠান’। রাজকুমার হিরানির ছবিও রয়েছে তার ঝুলিতে।

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT