1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি নিখোঁজের ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে জল্পনা ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আক্রান্ত আরও ২০ জন প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, চাপে প্যারাগুয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, গাইবান্ধায় যুবক পুলিশের হেফাজতে

সিরিয়ার নয়া নেতৃত্ব: ইসরায়েলের চোখে এখনও অবিশ্বাসের কালো মেঘ

banglarakash
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮৮ Time View

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকেও বিশ্বাস করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল।

যুক্তরাষ্ট্র সফরকালে এমনই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।

ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, “শারার মতো নেতার ওপর আমরা কোনওভাবেই ভরসা করতে পারি না। তিনি ‘জিহাদিবাদী গোষ্ঠী’গুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এই বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কাটজ বলেছেন, “আমরা কেবল ঈশ্বর ও আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)-এর ওপর ভরসা করি, যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে।”

সিরিয়ার ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন প্রশাসন গঠিত হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে কাটজ বলেন, “আমি হাফিজ আল-আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল-আসাদকেও না। এখন শারাকে তো আরও নয়। তিনি জিহাদিগোষ্ঠীগুলোর ওপর নির্ভর করে সিরিয়ার সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। ভবিষ্যতে তিনি একই গোষ্ঠীকে গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের মধ্যেই শনিবার সিরিয়ার প্রেসিডেন্সি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এর আগে ১৩ জুলাই থেকে ওই অঞ্চলে বেদুইন আরব গোষ্ঠী এবং সশস্ত্র ড্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বেশ দ্রুতই তীব্র রূপ নেয়।

সংঘাতময় পরিস্থিতির মধ্যে ইসরায়েল দামেস্কসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার কারণ হিসেবে তারা দাবি করে, ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই এই অভিযান। তবে সিরিয়ার অধিকাংশ ড্রুজ নেতা বিদেশি হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন এবং দেশটির একীভূত রাষ্ট্র হিসেবে টিকে থাকার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT