1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

নির্বাচনের ঘোষণা না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে: ইমরান খান

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৯৪ Time View

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন যে, নতুন নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। বুধবার (২ জুন) পাকিস্তান বোল নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন, আমরা দেখবো যে তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না। তা না হলে এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।

ইমরান আরও বলেন, জাতীয় পরিষদে ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এর অর্থ হচ্ছে, তার সরকারকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র স্বীকার করে নেওয়া।

তিনি বলেন, আজাদি মার্চে অংশ নেওয়া বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার জন্য তার দলের আবেদনের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। পরবর্তী সমাবেশ কবে অনুষ্ঠিত হবে সে ঘোষণাও সামনে আসছে বলে জানান তিনি।

এই পিটিআই প্রধান স্বীকার করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে পুরোপুরি ক্ষমতা উপভোগ করতে পারেননি। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, দেশের ক্ষমতার প্রকৃত কেন্দ্র অন্য কোথাও রয়েছে এবং সবাই জানে যে এটা কোথায়।

ইমরান খান বলেন, পাকিস্তান যদি পরমাণু প্রতিরোধ ক্ষমতা হারায় তবে দেশ তিন টুকরো হয়ে যাবে। এখনই যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায় তবে দেশ আত্মহত্যার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলেও সতর্ক করেন তিনি।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT