1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর: দায়িত্বে অবহেলায় চিকিৎসক বরখাস্ত কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ৭, আহত ৬ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক: বিমান যোগাযোগ ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অব্যবস্থাপনায় অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: যাত্রীবাহী বিমানের মাত্র ৫০০ মিটার দূরে বিস্ফোরণ ফরিদপুরে প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

ফরিদপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ ও নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের বিসর্জন ঘাট এলাকায় সন্ত্রাস প্রতিরোধ ও সমাজকল্যাণ সমিতি, হাজরাতলার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বক্তারা তাদের বক্তব্যে বিসর্জন ঘাট ও আশপাশ এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তারা রাস্তার বেহাল অবস্থা, উন্নয়ন ঘাটতি এবং মাদক সমস্যাকে স্থানীয়দের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, মাদকমুক্ত ফরিদপুর গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে এবং সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন ঘোষণা করেন। রবিদাস পল্লী, বিসর্জন ঘাট ও লালন নগর এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই অনুদান পায়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT