1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

৭ নবজাতককে হত্যা করেছেন নার্স

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৯৬ Time View

হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে দায়িত্ব পালনকালে সাত শিশুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন একজন ব্রিটিশ নার্স। এছাড়া একই ইউনিটের আরও ছয় শিশুকে হত্যাচেষ্টার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

এই অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অনেকে আশঙ্কা করেছেন, তার হাতে আরও অনেক শিশু মারা গিয়ে থাকতে পারে। আধুনিক ব্রিটিশ ইতিহাসে এই নারীকে সবচেয়ে জঘন্য শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, ওই নার্সের নাম লুসি লেটবি। তার বর্তমান বয়স ৩৩ বছর। নর্থ-ওয়েস্ট ইংল্যান্ডের কাউটেস অব চেস্টার হাসপাতালে কাজ করার সময় তিনি নির্মম এসব ঘটনা ঘটান।

তিনি ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ওই হাসপাতালে কাজ করার সময় অত্যন্ত দুর্বল শিশুদের মৃত্যুর পথে ঠেলে দেন। শিশুদের মা-বাবা বা অন্য নার্সরা সরে যাওয়া মাত্র তিনি শিশুদের হত্যা করে ফেলতেন।

তার হাতে মৃত্যুবরণকারী শিশুদের মধ্যে একত্রে জন্ম নেয়া তিন শিশুর দুটিও ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে তিনি তাদেরকে হত্যা করেন। স্বল্প ওজনের (এক কেজির কম) একটি মেয়ে শিশুকে তিনি অতিরিক্ত বাতাস দিয়ে হত্যা করেছিলেন। আর ১০ সপ্তাহের একটি অপরিণত শিশুকে চতুর্থবার চেষ্টায় হত্যা করেন।

মামলার কৌসুঁলিরা জানিয়েছেন, লুসি কয়েকটি শিশুর দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং বাকিদের জোর করে দুধ খাইয়ে হত্যা করেছেন। কয়েকজন শিশুর ওপর একাধিকবার আক্রমণ করে তিনি তাদের মৃত্যু নিশ্চিত করেছেন।

এই তদন্তের জন্য ২০১৮ এবং ২০১৯ সালে লুসিকে দুই বার গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। এরপর ২০২০ সালের নভেম্বরে আবার গ্রেফতার হন লুসি। পুলিশ তার বাড়ি তল্লাশির সময় তার লেখা একটি চিরকুট পায়।

তাতে লুসি লেখেন, আমি তাদের খুন করেছি, কারণ তাদের যত্ন নেয়ার মতো যথেষ্ট ভালো মানুষ আমি না। আমি ভীষণ খারাপ মানুষ। আমি শয়তান, আমিই এ কাজ করেছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT