1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

৭ গোলের দাপটে জেএফএ কাপের ফাইনালে ফরিদপুরের মেয়েরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জেএফএ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছে ফরিদপুর জেলা ফুটবল দল। বুধবার রাজবাড়ী জেলা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে পটুয়াখালী জেলা দলকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফরিদপুর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরিদপুরের মেয়েরা। প্রথমার্ধেই ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দলটি। পুরো ম্যাচে প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক আক্রমণে গোলের দেখা পায় ফরিদপুর।

বিজয়ী দলের হয়ে মারজিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া মাফিয়া দুটি এবং জান্নাতি ও মাইশা একটি করে গোল করেন।

আগামী শুক্রবার ফাইনাল ম্যাচে স্বাগতিক রাজবাড়ী জেলা দলের মুখোমুখি হবে ফরিদপুর জেলা দল।

লীগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি জেলা দল অংশ নেয়। অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT