1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

৬০ রুশ সেনা নিহত, ইউক্রেনের মিসাইল হামলায়

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৬ Time View

ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলে মিসাইল হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্কের একটি প্রশিক্ষণ এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শোইগু। তবে দোনেৎস্কে হামলার বিষয়ে কোনো কথা বলেননি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোনেৎস্কের ওই স্থানে এক সিনিয়র রুশ কমান্ডারের আগমন উপলক্ষে সেনারা জড়ো হয়েছিল। সে সময়, সেনাদের জমায়েত লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দুটি হাইমার্স মিসাইল ছোড়া হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক মৃতদেহ দেখা গেছে।

রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা হামলার কথা স্বীকার করলেও, নিহতের সংখ্যা জানায়নি। তবে, এ হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT