1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

হাসপাতালে দালালমুক্ত সেবা নিশ্চিতে মধুখালীতে ১০ আনসার সদস্য মোতায়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। প্রতি আট ঘণ্টা অন্তর শিফট পরিবর্তন হবে। প্রতিটি শিফটে তিনজন করে সদস্য হাসপাতালের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং রোগী ও স্বজনদের নির্বিঘ্নে সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সারোয়ার বলেন, রোগীদের হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দালালচক্রের কার্যক্রম বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিরাপত্তা বৃদ্ধি এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT