1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সৌদির নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনার পারদ চরমে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৫২ Time View
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। সামুদ্রিক অবরোধ ও পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার টানাপোড়েন মারাত্মক রূপ নেওয়ার পর এ হামলার ঘটনা ঘটলো।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোনটি নিখুঁতভাবে আঘাত হেনেছে। সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোন প্রবেশের জবাবেই তারা এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বিদ্রোহীরা রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করে সৌদি জাহাজে আঘাত হানার পর থেকেই সীমান্ত জুড়ে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, গত সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হুদাইদাহ সরকারের অভিযোগ, হুথিদের অপরিকল্পিত ও ব্যাপক মাইন স্থাপনের ফলে পুরো এলাকাটি সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT