1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

সিরিয়ায় রুশ বিমান বাহিনীর অভিযানে নিহত ৩৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে রুশ বিমান বাহিনীর এক ঝটিকা অভিযানে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন সরকারবিরোধী বিদ্রোহী যোদ্ধা এবং আহত হয়েছেন আরও ৬০ জন। সিরিয়ায় অবস্থানরত রুশ বাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলিত বলেন, শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ইদলিবের বিভিন্ন এলাকায় অন্তত ৭ বার সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। অবৈধ ও সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলার জন্য দায়ী। যারা নিহত এবং আহত হয়েছে, তারা সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।

পৃথক এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, রুশ অভিযানে নিহত ও আহতরা সবাই ইরানের সমর্থন ও সহায়তাপুষ্ট গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্য। কয়েক বছর ধরে ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো শহরের বিভিন্ন বেসামরিক এলাকায় বোমা হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে ইসলামিক জিহাদের বিরুদ্ধে।

অন্যদিকে ইসলামিক জিহাদের হাইকমান্ডের একাধিক নেতা দাবি করেছেন, ইদলিব এবং আলেপ্পোর বাসিন্দারা সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনে থাকতে চান না এবং তারা আসলে এই জনগণের মুক্তির জন্য লড়াই করছেন।

তাদের অভিযোগ, বাশার এবং মিত্র রুশ বাহিনী হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের সুযোগ নিয়ে ইসলামিক জিহাদকে উচ্ছেদ করতে চাইছ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হামাসকে সমর্থন জানিয়ে সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সামরিক বাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজি) এবং ইসলামিক জিহাদ।

এসব হামলার জবাবে সম্প্রতি ইরানকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি সিরিয়ায় আইআরজি এবং ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাতে মার্কিন সেনাদের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

রোববার বিমান অভিযান চালিয়ে ইসলামিক জিহাদের অন্তত ২টি স্থাপনা মার্কিন সেনারা ধ্বংস করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT