পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি কারখানা মালিক ও শ্রমিকপক্ষের নেতারা।
মঙ্গলবার দুপুরের বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা সর্বশেষ ২২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি দাবি করেছেন। এর বিপরীতে পোশাক কারখানার মালিকপক্ষের প্রতিনিধিরা ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছেন।
বিকেলে সাংবাদিকদের সামনে এই তথ্য তুলে ধরেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, মজুরি নির্ধারণের বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সঙ্গেই আরও আলোচনা অব্যাহত রয়েছে। চলমান এই আলোচনার মাধ্যমে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে নিম্নতম মজুরি বোর্ড।