1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

‘সবচেয়ে শক্তিশালী’ হামলা প্রতিহত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২২ Time View

কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বসন্তের পর থেকে এটিকে রাজধানীতে ‘সবচেয়ে শক্তিশালী হামলা’ হিসেবে বর্ণনা করা হয়।

মঙ্গলবার রাতজুড়ে কিয়েভে ৪০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাতে কয়েকটি আবাসিক ভবন ও শপিংমল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হন দুই বেসামরিক নাগরিক।

কিয়েভ সিটি মিলিটারি অ্যামিনিস্ট্রেশন টেলিগ্রাম বার্তায় লিখেছে, ‘বসন্তের পর থেকে কিয়েভের এ ধরনের শক্তিশালী হামলা মোকাবেলা করার অভিজ্ঞতা ছিলনা। কিয়েভের বিমান প্রতিরক্ষা বাহিনী মোট ২০টিরও বেশি শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।’

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বুধবার বলেছেন, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মঙ্গলবার রাতে রাজধানী কিয়েভে হামলা চালায়।

বুধবার ভোরের দিকে কিয়েভের মেয়র জানান, ধ্বংসস্তূপের দিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকল কর্মীরা। এদিকে ইউক্রেনের বন্দরনগরী ওডেশাতেও রুশ হামলার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT