1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

সদরপুরে বাজার মনিটরিং অভিযান: ভেজাল খাদ্য ও সড়ক আইন লঙ্ঘনে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে ভেজাল খাদ্য প্রস্তুত ও সড়ক আইন অমান্যের একাধিক ঘটনা ধরা পড়েছে। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানের সময় কয়েকটি মিষ্টির কারখানায় ‘আমিত্তি’ তৈরিতে কাপড়ের রং ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই মিষ্টি প্রস্তুতকারককে জরিমানা করা হয়। পাশাপাশি ‘ফুড কালার’ নামে কাপড়ের রং বিক্রির অভিযোগে আরও দুই মুদিদোকানিকে দণ্ড দেওয়া হয়। চারজনের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সড়কেও তদারকি চালানো হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং একই মোটরসাইকেলে তিনজন যাত্রী বহনের ঘটনায় দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাজার ও সড়কে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত চালানো হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালানো হলে ভেজাল খাদ্য প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT