1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

সদরঘাটে ফিরতি যাত্রীর চাপ, অতিরিক্ত ভাড়ায় ভোগান্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঢাকামুখী মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীসংখ্যা ছিল উল্লেখযোগ্য। লঞ্চযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ঘাটে নামার পর থেকেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ মার্চ) গভীর রাত থেকে একের পর এক লঞ্চ ঘাটে ভিড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতিও বাড়তে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে ক্লান্ত অবস্থায় ঘাটে নামেন অনেকে।

যাত্রীরা জানান, নদীপথে যাত্রা নির্বিঘ্ন থাকলেও মূল দুর্ভোগ শুরু হয় ঘাটে নামার পর। পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিএনজি ও রিকশাচালকদের একটি অংশ অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

এক যাত্রী বলেন, পরিবার ও শিশুদের নিয়ে ঘাটে নেমে পরিবহন না পেয়ে বিপাকে পড়তে হয়েছে। যে অল্প কিছু যানবাহন পাওয়া যাচ্ছে, সেগুলোও নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি দাবি করছে।

পরিবহন সংকটের কারণে নারী ও শিশুদের নিয়ে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের কার্যকর তদারকি থাকলে এ ধরনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

যাত্রীদের প্রত্যাশা, ঘাট এলাকায় পরিবহন ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করা হলে ঈদ-পরবর্তী এই ভোগান্তি কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT