1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

সংসদে বিরোধী দল কে হবে প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ Time View

সংসদে বিরোধী দল কে হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, লিডার অব দ্য হাউস অর্থাৎ যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে, বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য এখন আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া করণীয় কিছুই নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন।

তিনি বলেন, জনগণ এই নির্বাচনে ৭১-এর পরাজিত শক্তি ও ৭৫-এর খুনিদের বিরুদ্ধে রায় দিয়েছে। আগুন সন্ত্রাসী, স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, সত্য মেনে নিন। গণতন্ত্রের শৌলিক নীতি মেনে চলুন। নতুবা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। মানুষ দেখিয়েছে, এই দেশে অপরাজনীতির কোনো সুযোগ নেই।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। সরকার গঠন করে তিনি তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন। আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।
এ সময় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ জনসভা করবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT