1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫৮ Time View

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন সাকিব আল হাসান। লংকান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স।

এলপিএলের দল জাফনার সঙ্গে চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই দলে আছেন লংকান তারকা থিসারা পেরেরা ও মহিশ তিকসানা।

কলম্বো দলে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মাতিশা পাতিরানা ও চামিকা করুনারত্নে।

ডাম্বুলা দলে আছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো।

ক্যান্ডি দলে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার তাবরাইজ শামসি, শ্রীলংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আর ওয়ানিনন্দু হাসারাঙ্গা।

আগামী ১১ জুন লংকান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে নাম আছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার লিটন কুমার দাস ও আফিফ হোসেনের।

৩১ জুলাই শুরু হবে লংকান প্রিমিয়ার লিগ।

২০১২ সালে শ্রীলংকা প্রিমিয়ার লিগের প্রথম আসরে সাকিবকে কিনেছিল সেই সময়ের দল উথুরা রুদ্রো’স। চোটের কারণে সেই আসরে খেলা হয়নি সাকিবের।

লংকান প্রিমিয়ার লিগে এর আগে খেলেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT