1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩০১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশিষ্ট শ্রমিকনেতা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মো. জাফরুল হাসান খসরুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা হয়েছে।

সোমবার এ উপলক্ষে তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া মাহফিল, স্মরণসভাসহ নানা কর্মসূচির আয়োজন করেন। বিভিন্ন স্থানে তার কর্মজীবন ও অবদানের ওপর আলোচনা করা হয়।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তিনি এখনও মানুষের হৃদয়ে স্থান করে আছেন। তার আদর্শ ও সততা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

জীবদ্দশায় জাফরুল হাসান খসরু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপদেষ্টা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক, পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল (পিএসআই)-এর কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি সাদামাটা জীবনযাপন করতেন এবং কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT