1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ এ আদেশ দেন। আদালতে তোলার আগে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।

এর আগে, গত সোমবার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি। প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনায় তার সম্পৃক্ততা ছিল।

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আদালতে তার ভাই কাদের সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

মামলাটি বর্তমানে বিচারাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT