1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

শক্তিশালী দল নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬০ Time View

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিসহ জাতীয় দলের সব তারকাকেই এশিয়া কাপে পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

দীর্ঘদিন চোটাক্রান্ত থাকা তারকা পেসার জসপ্রিত বুমরাহ, ওপেনার লোকেশ রাহুল ও মিডলঅর্ডার ব্যাটসম্যান স্রেয়াশ আইয়ারকে এশিয়া কাপে পাচ্ছে ভারত।

চলতি মাসের শেষ দিকে তথা ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এবারের এশিয়া কাপের ম্যাচগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়।

এশিয়ার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগেই গত ৯ আগস্ট দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ১২ আগস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ আগস্ট দল ঘোষণা করেছে নেপাল। সোমবার ১৭ সদস্যের দল ঘোষণা করল ভারত।

এদিন বিসিসিআইয়ের পাঁচ নির্বাচক বৈঠকে বসে দল চূড়ান্ত করেন। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়া কাপে ভারতের ১৭ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), স্রেয়াশ আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, সাঞ্জু স্যামসন (রিজার্ভ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT