1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

রাশিয়ার সঙ্গে আলোচনা নাকচ করে দিলেন জেলেনস্কি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৯৯ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাশিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সময় তিনি এ কথা বলেন।

দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমি আমাদের বৈঠকে অনেকবার বলেছি যে দখলদাররা আমাদের ভূখণ্ডে অবস্থান করয় এখন রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনার অনুমতি দেওয়া যুদ্ধকে স্থগিত এবং বেদনা ও যন্ত্রণাকে হিমায়িত করার শামিল।

আফ্রিকার এ প্রতিনিধি দল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

তারা শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্ততা করার মিশন নিয়ে কিয়েভে এসেছেন। দেশটিতে তারা প্রথমে কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করে। সেখানে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে প্রতিনিধি দলটি কিয়েভে পৌঁছার পর ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বিমান বাহিনী রাশিয়ার ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে।

জেলেনস্কি বলেন, আফ্রিকার প্রতিনিধি দলের সফরের সময় কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো পুতিন দেশটির সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন না বা তিনি ‘নিয়ন্ত্রণ’ করেন না।
তিনি আরও বলেন, পুতিন ইউক্রেন নামক রাষ্ট্রটিকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT