1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩২০ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার অভিযোগ করে বলেছেন, রুশ বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন খেরসন অঞ্চলের বন্যাকবলিত এলাকায় পৌঁছানোর চেষ্টাকারী ইউক্রেনীয় উদ্ধারকারীদের ওপর গুলি চালিয়েছে।

উদ্ধারকারীরা রাশিয়ান-অধিকৃত নোভা কাখোভকা বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের বন্যাকবলিত অঞ্চলে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা মঙ্গলবার ধসে পড়ার পর দিনিপ্রো নদীতে ব্যাপক পানির প্রবাহ তৈরি করে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জেলেনস্কি জার্মান ট্যাবলয়েড সংবাদপত্র বিল্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন। বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

‘মানুষ, প্রাণী মারা গেছে। বন্যাকবলিত ঘরের ছাদ থেকে মানুষ পানিতে ভেসে যেতে দেখা গেছে। খেরসন অঞ্চলের অধিকৃত অংশ থেকে লোকজনকে বের করে আনা খুবই কঠিন,’ বলেন জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিল্ডকে বলেন, ‘আমাদের বাহিনী যখন বন্যাকবলিতদের বের করে আনার চেষ্টা করে, তখন দূর থেকে দখলদাররা তাদের ওপর গুলি করে। আমাদের সাহায্যকারীরা তাদের উদ্ধার করার চেষ্টা করলেই তাদের ওপর গুলি করা হয়।‘

আরও কয়েক দিন না যাওয়া, অর্থাৎ বন্যার পানি কমে না যাওয়া পর্যন্ত আমরা পুরো পরিস্থিতি দেখতে সক্ষম হব না, বলেন ইউক্রেনীয় নেতা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT