1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

রাজবাড়ীতে পাটকলের দুই গুদামে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত অরিয়েট জুট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত পুরোপুরি নেভেনি।

ঢাকা-খুলনা মহাসড়ক–সংলগ্ন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে অরিয়েট জুট মিলস অবস্থিত। পাটকল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন মিলের পেছনের দিকে একটি পাটবোঝাই গুদাম থেকে আগুনের শিখা দেখতে পায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। তারা দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ায় পাশের আরেকটি গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মিলে নিজের অফিসে ছিলেন অরিয়েট জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসনিক) হরে কৃষ্ণ বৈরাগী। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার পরপর মিলের পেছনের দিকে একটি গুদামে আগুন দেখতে পেয়ে অনেকে চিৎকার করতে থাকে। ওই সময় ওই গুদামে কোনো শ্রমিক ছিলেন না। পরে দ্রুত গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত বলতে পারছেন না তিনি।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহম্মেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাটকলের পেছনের দুটি বড় গুদামে ৩০–৩৫ হাজার মণ পাট মজুত করা ছিল। কীভাবে আগুন লেগেছে, তার সঠিক কারণ বলতে পারছেন না। তবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রাথমিকভাবে ১২–১৪ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আগামীকালর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যেতে পারে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন রাতে প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট, পরবর্তী সময়ে রাজবাড়ী থেকে আরেকটি ইউনিট যৌথভাবে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এখনো মিলে আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তী জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT