1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

রংপুরে মর্মান্তিক ঘটনা: দেড় বছরের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা, মায়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২০১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রংপুরের সাজাপুর এলাকায় শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেড় বছরের শিশু জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার মা সূচনা ঘোষ (৪০), এরপর গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের নিজ বাড়ি থেকে।

নিহতের স্বামী শংকর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অভাব ও পারিবারিক অশান্তি থাকলেও মূল কারণ মানসিক অসুস্থতা হতে পারে। বিষয়টি আরও নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রথমে ঘটনার খবর পেয়েছেন তাদের দশম শ্রেণির মেয়ে পুষ্পিতা ঘোষ। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT