1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা সাজানোর দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড যৌতুকের জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন ও জরিমানা অস্ট্রেলিয়ার দুই উৎসবে আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আজকের নামাজের সময়সূচি দীর্ঘ ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কক্সবাজার থেকে ফিরেও বাসায় ফেরা হলো না, ধানক্ষেতে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের যুব দল ঘোষণা বিসিবির ফিলিস্তিনিদের জলপাই বাগান ও ঐতিহ্য দখল করছে ইসরায়েলিরা আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ

মোবাইলের বিরোধে প্রাণ গেল সাকিবের, চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৬ Time View
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত যুবক মোহাম্মদ সাকিবের মরদেহ চমেক হাসপাতালের মর্গে
চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকায় মোবাইল ফোন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকায় মোবাইল ফোন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁওয়ের লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাকিবের পূর্বপরিচিত এক প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ সাকিব চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির মো. নজুম উদ্দিনের ছেলে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন আজাদীকে বলেন, মোবাইল সংক্রান্ত একটি বিষয় নিয়ে সাকিবের সঙ্গে তার পূর্বপরিচিত কয়েকজনের বিরোধ ছিল। সেই পূর্ববিরোধের জেরেই সন্ধ্যায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় লোকমান হোসেন মুন্না জানান, লায়লা টাওয়ারের সামনে সাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন সংক্রান্ত বিষয় নিয়ে সাকিবের সঙ্গে একটি গ্রুপের বিরোধ চলছিল। ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় সাকিব নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন তার মা-বাবা ও স্বজনরা। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT