1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

যে কারণে ইরানের ৪ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইইউ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৪ Time View

ইরানের চার কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিল শুক্রবার এক বিবৃততে এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। তবে শুধু ইরান নয়, এদিন বিশ্বের বিভিন্ন দেশের ৮৭ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ২৭ দেশের সংগঠনটি।

নিষেধাজ্ঞা আরোপ করা এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা সরাসরি রাশিয়ার সামরিক এবং শিল্প কমপ্লেক্সগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। বিশ্বের এসব কোম্পানি পণ্য এবং প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের আওতায় পড়বে।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির যে চার কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল অভিযোগ করেছে যে, কোম্পানিগুলো ড্রোন তৈরি করে তা রাশিয়াকে সরবরাহ করে।

ইরানি কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে, এগুলো বাণিজ্য বিধিনিষেধের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির সঙ্গে জড়িত ছিল এবং রাশিয়ার সামরিক ও শিল্প কমপ্লেক্সের জন্য ইলেকট্রনিক উপাদানগুলোর উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহ করে আসছে।

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বের ৮৭ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছে যে, এসব কোম্পানি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT