1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আগ্রহী মার্কিন আইনপ্রণেতারা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪১৯ Time View

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ (রিপাবলিকান-টেক্সাস) ও কংগ্রেসম্যান স্টিভ শ্যাবোট (রিপাবলিকান-ওহিও)। জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তারা এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ মে) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেটর ও কংগ্রেসম্যানের নিজ নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন- নুরুল ইসলাম নাহিদ, এমপি; নাহিম রাজ্জাক, এমপি; এবং কাজী নাবিল আহমেদ, এমপি।

বৈঠকে সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে মার্কিন আইনপ্রণেতাদের অবহিত করেন। এছাড়াও বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরো উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তারা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মার্কিন মানবিক ও রাজনৈতিক সহায়তার কথা উল্লেখ করে তাদেরকে মাতৃভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারকে সম্ভাব্য সব উপায় রাজি করাতে মার্কিন আইনপ্রণেতাদের অনুরোধ জানানো হয়।

এসময় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সি প্রশংসা করেন মার্কিন আইনপ্রণেতারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এছাড়াও বাংলাদেশকে ৬৪ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের জন্য মার্কিন সরকারের প্রশংসা করেন সংসদীয় প্রতিনিধিদল।

ব্যবসাবান্ধব বাংলাদেশের বিভিন্ন বৈচিত্রময় খাতে মার্কিন বিনিয়োগ আরো বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে পৌছে দেন সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক অর্জনের কথা উল্লেখ করে এক্ষেত্রে অবদান রাখায় টেক্সাস-ভিত্তিক মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর প্রশংসা করেন জনাব প্রতিনিধি দলের প্রধান ফারুক খান।

বৈঠকে উভয় পক্ষই আগামীতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্প্রসারণ ও বহুমুখী অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। সিনেট কমিটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সদস্য সিনেটর টেড ক্রুজ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে টেক্সাস রাজ্য জ্বালানি খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে আরও সম্পৃক্ত হতে আগ্রহী।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT