1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫ কানাডিয়ান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩১০ Time View

যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। নিহত হওয়া সবাই কানাডার নাগরিক।

সোমবার (৪ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান- তিনি এটি করতে পারবেন না।

জানা গেছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং এর পর এতে আগুন ধরে যায়।

মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনো যানবাহন বা ভবনে আঘাত করেনি।

বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল জানিয়ে কর্মকর্তারা বলেছেন, পথে এই বিমানটি পেনসিলভানিয়া এবং কেনটাকিতে দুটি স্টপেজ দিয়েছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT