1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা:

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪৩ Time View
"ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাইল ছবি।"

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বার্তায় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু নিজেই নরেন্দ্র মোদিকে ফোন করেন। ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরস্পরের মতামত বিনিময় করেন।

আলোচনাকালে তারা ভারত ও ইসরায়েলের মধ্যকার কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা দ্বিপক্ষীয় খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি আগামীতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং পরবর্তীতে জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের পাল্টা হামলার পর পুরো অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT