1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

মে দিবসে ফরিদপুরে শ্রমিক দলের সমাবেশ ও র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরে শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি মোজাফফর আলী মুসা। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিক দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভা শেষে একটি র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT