1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, সামনে বড় চ্যালেঞ্জ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায় বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা ঘিরে জনসমাগম, সভামঞ্চ প্রস্তুত চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, উন্নয়ন কর্মসূচি ও খাল পুনঃখননের উদ্বোধন পিরোজপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, আসামি গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মেহেরপুরে অবৈধভাবে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মেহেরপুর সদর উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পশ্চিমপাড়ায় অবস্থিত ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন তল্লাশি করা হয়।

তল্লাশির সময় সেখানে ড্রামভর্তি মোট ২৬টি ব্যারেলে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা জ্বালানি তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। ফলে ঘটনাটিকে অবৈধ মজুত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগ পাওয়ার পরই এই অভিযান চালানো হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে অবৈধ মজুত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT